1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা: আরও ৬ আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৯.৪০ এএম
  • ১১৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::

নারায়ণগঞ্জের ফতুল্লা আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা মামলায় আরও ছয় জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ফতুল্লা ও গাজীপুরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।

গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ হাবিব (২০), মো. সোহেল (৩০), মোহাম্মদ আনোয়ার হোসেন আনার (২৪), মোহাম্মদ ফয়সাল মোল্লা (৩২), ওয়াসেল হোসেন নাহিদ (২৭), মাসুদ (৫২)।

চাইলাউ জানান, গ্রেপ্তার হাবিব, সোহেল, আনোয়ার, নাহিদ- এই মামলার এজাহারনামীয় আসামি।

এর আগে পৃথক অভিযানে র‌্যাব এই মামলার প্রধান আসামি আলাউদ্দিন ওরফে হীরা (৩৫), আল-আমিন (২২), মো. রাসেল (২০), মো. সানি (২৯) এবং পুলিশ বাপ্পি (২৩), জামাল (৪৮) ও কাইয়ুমকে (২২) গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ভোলাইল আলীপাড়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সুরুজ আলীকে (৬৫) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

এই ঘটনায় সুরুজ আলীর দুই ছেলেসহ চারজন আহত হন।

পরদিন রাতে নিহতের আরেক ছেলে মুন্না আহমেদ বাদী হয়ে সালাউদ্দিন সালু ওরফে সাল্লু ও তার ভাই আলাউদ্দিন হারীসহ ২১জনের নাম উল্লেখ করে আরও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার দিন সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম সাংবাদিকদের বলেন, “আধিপত্য বিস্তার ও ইট-বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সুরুজ আলী ও তার ছেলেদের সঙ্গে সালাউদ্দিন সালু ও তার ভাই আলাউদ্দিনের দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বের জেরে হামলার ঘটনা ঘটে।”


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!