1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জুলাইয়ে আবারও বন্যার কবলে সিলেট সুনামগঞ্জ, ফিরবে তাপপ্রবাহও

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৯.১২ এএম
  • ১০৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::

উত্তর-পূর্ব ও উত্তরে বন্যার একটি ধাক্কা সামলে ওঠার মধ্যে আবারও কয়েকটি অঞ্চলে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর সঙ্গে চলতি জুলাই মাসে দেশজুড়ে একটি নিম্নচাপ এবং বিচ্ছিন্নভাবে একটি থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে।

সোমবার দীর্ঘমেয়াদী আবহাওয়ার এ পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এ বছর বর্ষার শুরুতে জুনের দ্বিতীয়ার্ধে দেশের অভ্যন্তরে ভারি বর্ষণ ও উজানের ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়ে উত্তর-পূর্বাঞ্চল। ঈদের উৎসবের আগে ও পরে দুই সপ্তাহ ধরে দুর্ভোগে থাকে সিলেট, সুনামগঞ্জসহ আশপাশের জেলার বাসিন্দারা। এর মধ্যে উত্তরাঞ্চলেও পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান স্বাক্ষরিত দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, এ মাসে বঙ্গোপসাগরে এক-দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।

চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে তিন-চারদিন বিজলিসহ মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।

এছাড়া সারা দেশে পাঁচ থেকে ছয় দিন বিজলিসহ হালকা বজ্রঝড় হতে পারে।

দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে এক থেকে দুইটি বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলের বেশ কিছু জায়গায় স্বল্প থেকে মধ্য মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এর সঙ্গে দেশের দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

উত্তরে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

এদিকে আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, ও দুধকুমার নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে সংশ্লিষ্ট নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়ে বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি সমতল বেড়ে কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

 

এছাড়া উত্তরাঞ্চলে যমুনা নদীর পানি সমতল বাড়ছে, যা আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে কুশিয়ারা ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল বাড়ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, কয়েকদিন ধরে চলমান বৃষ্টিপাতের প্রভাবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বিশেষ দ্রুত বাড়তে পারে। এতে আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!