1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

শান্তিগঞ্জে প্রতিপক্ষকে ছুরি মেরে পালিয়ে গেল চেয়ারম্যান পুত্র, ১ জন নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ২২ জুন, ২০২৪, ২.০৭ পিএম
  • ১১০ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি::
জমি ও আধিপত্য বিস্তারের জেরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ছুরি মেরে এক যুবককে হত্যা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি গ্রামে এ ঘটনা ঘটে বলে শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন জানান।

নিহত রুমন মিয়া (৪০) ওই গ্রামের বাসিন্দা হুসমত আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি কাজী মোক্তাদীর হোসেন বলেন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়ার ছেলে ফাহিম মিয়া ও নাঈম মিয়ার সঙ্গে একই গ্রামের সাবেক মেম্বার জামিল আহমদ পায়েল ও রুমন মিয়াদের পূর্বশত্রুতা রয়েছে।

“এর জেরে সন্ধ্যায় চারজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুমন মিয়া ও জামিল আহমদ পায়েলকে এলোপাতাড়ি ছুরি মেরে পালিয়ে যায় প্রতিপক্ষ। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!