1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জ-ছাতকে লাখো মানুষ পানিবন্ধী, ছাতকের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ১১.০৫ পিএম
  • ১১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পাহাড়ি ঢল ও বর্ষণে সুনামগঞ্জ জেলা শহর ও ছাতক শহরের লাখো মানুষ পানিবন্ধী। সুনামগঞ্জ শহরের প্রায় ৮ ভাগ ঘরবাড়ি ও ছাতক শহরের প্রায় ৭০ ভাগ ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ছাতক শহরের সঙ্গে সারাদেশের সড়ক বিচ্ছিন্ন হয়ে আছে। দুটি শহরের স্কুল কলেজকে আশ্রয় কেন্দ্র ঘোষনা করে বন্যার্তদের আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেন, ছাতক শহরের ৭০ ভাগ এলাকা প্লাবিত। বেশিরভাগ মানুষের বাসাবাড়িতে পানি। রাস্তাঘাট ডুবে গেছে। আমরা মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেছি। ত্রাণেরও ব্যবস্থা করা হয়েছে। ছাতক শহরের পাশাপাশি ছাতাক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকা খাসিয়ামারা বেরিবাধ ভেঙ্গে যাওয়ার কারণে ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। তিনি বলেন, ছাতক গোবিন্দগঞ্জ সড়ক ডুবে যাওয়ায় সারাদেশের সঙ্গে ছাতক শহরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। দুটি উপজেলার আভ্যন্তরীণ সড়ক যোগাযোগও বন্ধ।
সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর বলেন, আমার শহরের ৮০ ভাগ এলাকা প্লাবিত। এসব এলাকার বেশিরভাগ মানুষেরই ঘরবাড়িই পানি প্রবেশ করেছে। শহরের বাসাবাড়ি, দোকান পাঠ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। আমরা মানুষদের আশ্রয় কেন্দ্রে পাঠাচ্ছি এবং শুকনো খাবার সরবরাহের চেষ্টা করছি।
এদিকে ছাতক, দোয়ারাবাজারসহ গ্রাম এলাকা গত দুদিন ধরে বিদ্যুৎহীন আছে। পল্লী বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে দুদিন ধরে। ফলে ঈদের সময়ে মানুষের ভোগান্তি বেড়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, প্রতিটি উপজেলায় আমরা ত্রাণ পাঠিয়েছি। ত্রাণ মজুদ আছে। আরো ত্রাণের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে লেখা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!