1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

শান্তিগঞ্জে মিনিবাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জুন, ২০২৪, ৮.৪৩ পিএম
  • ১০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের পাগলা আউশকান্দি সড়কের দরগাপাশা এলাকায় মিনিবাসের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনায় ঘটনাস্থলেই শিব্বির আহমদ নামের একজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান অপর আহত সাদ্দাম হোসেন। শিব্বির আহমদ বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোণা গ্রামের মো. আবুল কালামের ছেলে এবং সাদ্দাম হোসেন একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জগন্নাথপুর থেকে একটি মিনিবাস সুনামগঞ্জের দিকে আসছিল। এসময় সুনামগঞ্জ থেকে একটি মোটর সাইকেল জগন্নাথপুরের দিকে যাচ্ছিল। এসময় মিনিবাস মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান আরেকজন। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বাসটিকে আটক করেছে পুলিশ।
শান্তিগঞ্জ থানার ওসি মোক্তাদীর হোসেন বলেন, পুলিশ একজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অপরজনের মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!