1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বাংলার দর্শকদের জন্য সুখবর নিয়ে এলো ‘পুষ্পা টু’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ২.০১ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা কুড়ায়। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা।

এবারও সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু-রাশমিকা। তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড়, হিন্দি ছাড়াও বাংলা ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’। আর এতে কণ্ঠ দেবেন ওপার বাংলার গায়ক তিমির বিশ্বাস।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিমির বিশ্বাস বলেন, ‘সবকিছুই খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনি সবকিছু খোলসা করতে পারছি না।’ শোনা যাচ্ছে, সিনেমাটির বাংলা ভার্সনে একটি গানে কণ্ঠ দেবেন তিমির। তবে এ বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি সিনেমাটির পরিচালক কিংবা প্রযোজক।

জন্মদিনে ‘পুষ্পা টু’-এর টিজার প্রকাশ করলেন আল্লু অর্জুন

উল্লেখ্য, সাফল্যের জোয়ারে ভেসে ২০২১ সালে ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’ মুক্তি পায়। সঙ্গে আল্লু অর্জুনের জনপ্রিয়তা তুমুল হারে বেড়ে যায়। সিনেমা প্রতি সম্মানীও বাড়িয়ে দেন এই নায়ক। এবার ‘পুষ্পা টু’ দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!