1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ইতালির লিগ পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতলো ইন্টার মিলান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১২.০০ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মিলান ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই ইতালিয়ান লিগের শিরোপা জিতলো ইন্টার মিলান। দুই মৌসুম পর আবারও লিগ জয়ের আনন্দ ইন্টার ভক্তদের দ্বিগুণ হয়েছে মিলানকে হারিয়ে শিরোপা নিশ্চিত করায়। রাতে আরেক ম্যাচে রোমাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন আরও রঙ্গিন করেছে ব্লোনিয়া।

চলতি মৌসুমের শুরু থেকেই দাপুটে পারফর্ম করে আসছিল ইন্টার মিলান। সোমবার (২২ এপ্রিল) রাতে লিগের ৩৩তম রাউন্ডে মিলান ডার্বিতে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান ও ইন্টার মিরান। জয় পেলেই চিরশত্রুর মাঠে শিরোপা উৎযাপনের সুযোগ ইন্টারের সামনে। এমন সমীকরণের ম্যাচে ১৮ মিনিটে বেঞ্চামিন পাভার্টের অ্যাসিস্টে ফ্র্যানসেস্কো অ্যাসেরবির গোলে লিড নেয় ইন্টার। ঘরের মাঠে ইন্টারকে উৎসব করতে না দেয়ার সব রকম চেষ্টাই করে এসি মিলান। তেব গোল পাচ্ছিলোনা রোসানেরিরা। উল্টো ৪৯ মিনিটে একক প্রচেষ্টার অনবদ্য এক গোল করে ফ্রান্সের স্ট্রাইকার মার্কোস থুরামের গোলে লিড দ্বিগুণ করে ইন্টার।

ম্যাচের ৮০ মিনিটে এক গোল শোধ করে ইন্টারের জয় থামানোর ইঙ্গিত দেন ফিকায়ো তোমোরি। তবে সফল হতে না পেরে ম্যাচের ইনজুরি সময়ে মেজাজ হারা মিলান ফুটবলাররা। বিবাদে জড়ালে মিলান অধিনায়ক হার্নান্দেজ, ক্যালাবিয়া আর ইন্টারের ডামফ্রিজকে লাল কার্ড দেখান রেফারি। তবে আর কোন গোল না হওয়ায় নিজেদের ২০তম লিগ শিরোপ নিশ্চিত করার আনন্দে মাতে ইন্টার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!