1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

জার্মানীতে সন্ত্রাসী হামলায় নিহত ১০

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ১১.৫৯ এএম
  • ৬২৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০-এ দাঁড়িয়েছে। শুক্রবার (২২ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় মিউনিখের এ শপিং সেন্টারে হামলা চালায় ইরানি বংশোদ্ভূত এক তরুণ। হামলাকারী তরুণের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। হামলায় তিনজন অংশ নিয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হলেও পরে পুলিশ বলেছে, ওই তরুণ একাই এ হামলা করেছেন।

পুলিশ হিউবার্টাস আন্ড্রেই জানিয়েছেন, হামলাকারী সম্ভবত নিজের গুলিতে প্রাণ হারিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। পুলিশও হামলায় কারা জড়িত সে সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি। হামলায় জড়িত সন্দেহভাজনদের খোঁজে মিউনিখজুড়ে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ।

জার্মানিতে গত ৪ দিনের ব্যবধানে এটি দ্বিতীয় হামলা। গত ১৮ জুলাই আফগান এক তরুণ দেশটির বাভারিয়ায় একটি ট্রেনে কুড়াল নিয়ে হামলা চালায়। এতে ট্রেনের চার যাত্রী আহত হয়।

শপিং সেন্টার থেকে কমপক্ষে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে শিশু ও কিশোর রয়েছে। এ ছাড়া নিহতদের মধ্যে হামলাকারীর মৃতদেহও রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি জার্মান পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল, কমপক্ষে তিন হামলাকারী মিউনিখের ওই শপিং সেন্টারে হামলা চালায়। কিন্তু পরে জানানো হয়, পিস্তল নিয়ে হামলা করেছে ওই তরুণ। হামলার পর সে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। সন্দেহভাজন হামলাকারীর মৃতদেহটি পাওয়া গেছে অলিম্পিয়া শপিং সেন্টারের প্রায় এক কিলোমিটার দূরের একটি স্থানে। তার সঙ্গে একটি লাল ব্যাকপ্যাক ছিল। ওই ব্যাকপ্যাকটিতে কোনো বিস্ফোরক আছে কিনা রোবট ব্যবহার করে পুলিশ তা পরীক্ষা করে দেখছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!