1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দিরাইয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন আজাদুল ইসলাম রতন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৮.৫৫ পিএম
  • ১২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দিরাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেবার পর নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন এডভোকেট আজাদুল ইসলাম রতন। জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজাদুল ইসলাম তৃণমূলে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্ধিতার লক্ষ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। প্রচারণায় তিনি তরুণ, প্রবীণসহ নারীদের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন। শেষ পর্যন্ত তিনি মনোনয়ন জমা দেওয়ায় কর্মী সমর্থকরাও খুশি।
জানা গেছে গত ১৫ এপ্রিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে দিরাইয়ে চেয়ারম্যান পদে দলীয় নেতাকর্মীসহ কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দেন এডভোকেট আজাদুল ইসলাম রতন। আগামীকাল বুধবার মনোনয়ন বাছাইয়ের শেষ দিন।
এডভোকেট আজাদুল ইসলাম রতন বলেন, দিরাই হচ্ছে আমার রাজনীতির আতুরঘর। আমি হাওর-ভাটির এই জনপদ থেকেই রাজনীতি ও সমাজসেবার শিক্ষা নিয়েছি। তাই দিরাই উপজেলাবাসীর জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কোন অপশক্তি আমাকে রূখতে পারবেনা। সাধারণ মানুষকে নিয়ে মাঠে তাদের অধিকার আদায়ের লড়াইয়ে সচেষ্টা থাকবো।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!