1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

লাউগাঙ জলমহাল শুকিয়ে মাছ ধরলো ইজারাদার

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৯.০৯ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
শান্তিগঞ্জ উপজেলার লাউগাঙ প্রকাশিত লাউয়াই জলমহাল স্যালু মেশিনে শুকিয়ে মৎস্য আহরণ করছে ইজারাদার ও তাদের লোকজন। জলাশয়ের মাছ ও জলজ জীববৈচিত্র ধ্বংস করায় প্রকৃতি বিনাশকারী ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গতকাল ২৫ মার্চ লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২০ একরের উর্ধেŸর লাউগাঙ প্রকাশিত লাউয়াই জলমহালটি ১৪২৯-১৪৩১ বাংলা সন পর্যন্ত ইজারা নেয় উপজেলার উজানীগাও গ্রামের আজম আলী মৎস্যজীবী সমবায় সমিতি। জলমহাল নীতিমালা অনুযায়ী জলমহালের চার ফুট পানি রেখে মৎস্য আহরণ করার কথা। কিন্তু ইজারাদার শর্ত ভঙ্গ করে শ্যালু মেসিন লাগিয়ে একেবারে শুকিয়ে মাছ ধরেছে। এতে হাওরের মিঠাপানির মাছ বিলুপ্ত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্রের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে।
আবেদনে আরো জানানো হয় এলাকাবাসী বরাবর এই জলমহালে গরু বাছুর, থালা বাসন ধোয়া এমনকি অনেকে গোসলও করেন জলমহালটিতে। কিন্তু ইজারাদার শুকিয়ে মৎম্য আহরণ করার কারণে স্থানীয়রাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। জীববৈচিত্রও হুমকির মুখে পড়েছে। ইজারা নেবার পর থেকেই ইজারাদার এভাবে মৎস্য আহরণ করে আসছে বলে জানান স্থানীরা। গ্রামবাসী ইজারাদারের প্রকৃতিবিনাশী এমন ঘটনায় প্রতিবাদ জানালে সে উল্টো হুমকি ধমকি দিচ্ছে গ্রামবাসীকে। তাই অবিলম্বে জলমহাল আইনে ইজারাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান আবেদনকারীরা।
অভিযোগকারী তানভির আহমেদ বলেন, ইজারা নেবার পর থেকেই ইজারাদার জলমহালে মৎস্য আহরণের মওসুমে স্যালু মেশিন লাগিয়ে মৎস্য আহরণ করছে। গ্রামবাসী বাধা দিলে উল্টো হুমকি ধমকি দিচ্ছে। তাই আমরা বাধ্য হয়েই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
অভিযুক্ত আজম আলীর মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!