1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

মধ্যনগরে খুন ধামাচাপা দেওয়ার ঘটনায় ইউপি চেয়ারম্যান সঞ্জীবসহ চারজন বরখাস্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৭.০৩ পিএম
  • ১২৩ বার পড়া হয়েছে

মধ্যনগর প্রতিনিধি::
সুনামগঞ্জের মধ্যনগরে আপস অযোগ্য লোমহর্ষক, চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সুজন হত্যাকাণ্ডের মামলা ধাপাচাপা দেওয়ার চেষ্টা করায় উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদারসহ তিন ইউপি সদস্য সাময়িক বরখাস্ত হয়েছে।

গত মঙ্গলবার (৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার, ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রাণগোপাল চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুমন চন্দ্র বর্মন ও পার্শ্ববর্তী চামরদানী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম নুরু আপস অযোগ্য হত্যা মামলায় তাদের দাপ্তরিক সিল ও স্বাক্ষর দিয়ে লোমহর্ষক ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় জেলা প্রশাসকের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের গত ৫ মার্চ ১৯৫ নম্বর প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী তাদের ওই পদ থেকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্রপ্রাপ্তির ১০ দিনের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিকরণের জন্য নির্দেশ দেওয়া হয়।

এর আগে জেলা দায়রা জজ আদালত এ বিষয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদারকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা কালের কণ্ঠকে জানান, আমি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদারসহ তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত বিষয়ে একটি প্রজ্ঞাপন পেয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!