1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হাওরের ফসলরক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানবন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ৬.৫১ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধের কাজে বিলম্ব, প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতিসহ এক মাস পেরুনোর পরও বাধের কাজ শুরু না হওয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাওর বাঁচাও আন্দোলন। বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে কৃষকসহ সুধীজন অংশ নেন। তারা পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের বাঁধ নিয়ে ধীরগতির সমালোচান করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ না হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জের বিভিন্ন হাওরের বোরো ফসলের সুরক্ষার জন্য চলতি বছরে ১২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যার প্রেক্ষিতে ৭৩৩ টি প্রকল্পের কাজ ১৫ ডিসেম্বর একযোগে শুরু করার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত অর্ধেকেরও বেশি প্রকল্পের বাঁধের কাজ শুরু হয়নি। এতে আগাম বন্যা ও অতিবৃষ্টিতে ফসল ডুবির শঙ্কায় কৃষকের ফসল ঝুঁকিতে থাকবে বলে জানান বক্তারা। বক্তারা আরো বলেন, ফসল রক্ষা বাধ নির্মাণ কার্যক্রমে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনে দুর্নীতি ও অনিয়ম হচ্ছে। ঘুষ লেন দেনের মাধ্যমে নীতিমালা উপেক্ষা করে প্রকল্প দেওয়া হচ্ছে।
মানববন্ধনে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, সুনামগঞ্জের একমাত্র বোরো ফসলের মৌসুম আসলেই পানি উন্নয়ন বোর্ডের কর্তারা দায়িত্বভার ছেড়ে দেন, বাঁধের কাজ ১ মাস আগে শুরু হলেও আমরা যতটুকু জানতে পেরেছি মাত্র ১০ ভাগ বাঁধের কাজ হয়েছে, যেটি আমাদের জন্য শঙ্কার। তাই আমরা খুব কড়াভাবে বলতে চাই অহেতুক দায়হীন কথা না বলে কাজ করেন, পিআইসি গঠনে যে অনিয়ম হওয়ার খবর আমরা পেয়েছি তা দ্রুতই স্বচ্ছতার মধ্যে নিয়ে আসুন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, সহ-সভাপতি সুখেন্দু সেন, সাংগঠনিক সম্পাদক একে কুতরত পাশা, প্রচার সম্পাদক আনোয়ারুল হক, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সহ-সভাপতি মো. আলী নূর, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক শহীদনূর আহমেদ, সদস্য রবিন্দ্র চন্দ্র দেব, চন্দন কুমার রায় প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!