1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

দিরাইয়ে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

  • আপডেট টাইম :: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৮.২৩ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দিরাই উপজেলায় উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে। সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর বর্ণিল একটি রেলি দিরাই উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে থানা পয়েন্ট হয়ে উপজেলা গণমিলনায়তনে এসে শেষ হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো: মঞ্জুর আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র জনাব বিশ্বজিৎ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আতাউর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার জনাব হিরন্ময় রায়।
সভায় বক্তারা অনগ্রসর জাতিগোষ্ঠী হিসেবে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে তাদের ব্যাংক ঋণ প্রাপ্তি সহজীকরণসহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধি ও ভরাট হয়ে যাওয়া জলমহালের খনন ও বনায়নের মাধ্যমে উন্নয়নের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!