1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শান্তিগঞ্জে আ.লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

  • আপডেট টাইম :: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৬.৩২ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
একুশে আগস্ট গ্রেনেড হামলার কুশিলবদের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়ে ও হামলায় নিহত সকল শহিদদের স্মরণে সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলা সদরে সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীূগের উদ্যোগে অনুষ্ঠিত এ মিছিল সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত তৃণমূল নেতৃবৃন্দসহ উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। তারা বর্বোরোচিত এই হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, একাত্তরের পরাজিত শক্তি, যারা পচাত্তরে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে নৃশংসভাবে খুন করেছিল সেই খুনীরাই ২০০৪ সালে একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছিল চারদলীয় জোট সরকারের মদদে। তারা চেয়েছিল শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের কক্ষপথ থেকে ফিরিয়ে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে। কিন্তু বীর বাঙালি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বারবার বিপুল ভোটে নির্বাচিত করে ক্ষমতায় এনে বাংলাদেশকে উন্নয়নে বদলে দিয়েছে। জঙ্গিবাদ, বোমাবাজির বিরুদ্ধে রায় দিয়ে জনগণ শেখ হাসিনাকে সাহস ও সমর্থন জানাচ্ছে।
বক্তারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণ করে দোয়া মাহফিলের আয়োজন করেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, আওয়ামী লীগ নেতা হাজী তহুর আলী, আবাব মিয়া, তেরাব আলী প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!