1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

এফবিসিসিআইর সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের চপল

  • আপডেট টাইম :: বুধবার, ২ আগস্ট, ২০২৩, ১১.৩৪ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ ফেডারেশন অফ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাট্রির (এফবিসিসিআইর) সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মাহবুবুল আলম এবং সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এফবিসিসিআইর বর্তমান সহসভাপতি মোঃ আমিন হেলালী।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি যশোদা জীবন দেবনাথ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি শমী কায়সার, মেইজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি এবং এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ এর সভাপতি মোঃ ‍মুনির হোসেন।

বুধবার বিকেলে এফবিসিসিআইয়ের অডিটরিয়ামে সভাপতি, সিনিয়র সহসভাপতি, ও সহসভাপতিদের নাম ঘোষণা করেন এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী। এসময় এফবিসিসিআইর বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, ইলেকশন বোর্ডের সদস্য কে.এম.এন মঞ্জুরুল হক, মো. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: সুনামগঞ্জের কৃতি সন্তান খায়রুল হুদা চপল সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা যুবলীগ আহ্বায়ক, তার বড় ভাই নুরুল হুদা মুকুট সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি,ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!