1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ছাতক শহরে একই রাতে ৩ দোকানে চুরি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ১১.৪৮ এএম
  • ১২৬ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ব্যাপক হারে চুরিসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পেয়েছে। শহর এবং প্রত্যন্ত এলাকায় প্রতি রাতেই ঘটে যাচ্ছে চুরির ঘটনা। এরমধ্যে গরুচুরি ও সিঁদেল চুরির ঘটনাও ঘটছে অহরহ। ছাতক পৌর শহরে একইরাতে ৩ টি দুর্দর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে শহরের ৩ টি দোকান ঘর চুরি হয়েছে। এতে কয়েক লক্ষ টাকার মালামালসহ নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। রাতে শহরের বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গ্যালারি ষ্টোরে চুরির ঘটনা ঘটনা ঘটে। এ দিকে
রেলওয়ে মসজিদ মার্কেটের দোকানেও রবিবার রাত চুরি সংঘটিত হয়। এক সপ্তাহ আগে শহরের পশ্চিম বাজারের গৌরাঙ্গ পালের দোকান ঘরের টিনের চালা খুলে চোরেরা ঘরে প্রবেশ করে নগদ টাকা, মোবাইল কার্ড, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, তেল-সাবানসহ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। স্থানীয়রা জানান, সম্প্রতি ছাতকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এখানে কয়েকটি খুনের ঘটনাসহ চুরি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, চোরা চালানের মাধ্যমে অবৈধ পন্য আমদানি এবং বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে ম্যনেজ করেই এখানে এসব অপরাধ সংঘটিত হচ্ছে বলে জানিয়েছেন এলাকার একাধিক বাসিন্দা। তারা জানান, দিনে-রাতে ছাতক শহরকে চোরাচালানের একটি প্রধান রোড হিসেবে ব্যবহার করে পুলিশের নাকের ডগা দিয়ে ভারতীয় গরু মহিষ পাচার করছে চোরা চালানীরা। বিনা বাঁধায় তারা দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়েই যাচ্ছে। ছাতক শহরে ইদানিং প্রায়ই চুরির ঘটনা ঘটে যাচ্ছে এতে ব্যবসায়ি মহল শংকিত বলে জানান, ব্যবসায়ি গৌরাঙ্গ পাল, জালাল উদ্দিন, শওকত মিয়াসহ বাগবাড়ি পয়েন্ট, পশ্চিম বাজার, রেলওয়ে মসজিদ মার্কেট, কোর্ট রোড এবং কলেজ রোড এলাকার ব্যবসায়িরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!