1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

সাংবাদিক নাদিমের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৬.৩৫ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি
জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে
মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবের
আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে,
জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাড. এনাম আহমদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান,
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম মহিম, দৈনিক সময়ের
আলো’র জেলা প্রতিনিধি অ্যাড. আনোয়ার হোসেন, সাংবাদিক নওশাদ মসরু ও
আকরাম উদ্দিন, এনটিভির স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস চৌধুরী,
চ্যানেল২৪’এর স্টাফ রিপোর্টার এ আর জুয়েল, গণমাধ্যম কর্মী রাজু আহমেদ,
ডিবিসি’র জেলা প্রতিনিধি সাঈদুর রহমান আসাদ, ঢাকা পোস্ট’র জেলা
প্রতিনিধি সোহানুর রহমান, সাংবাদিক কামরান আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী ও
স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন নাদিম। এরপরও তাকে মরতে হয়েছে।
এই হত্যাকা- সমসাময়িককালে ঘটিত সকল হত্যাকা-ের চেয়েও ঘৃণার। এরসঙ্গে
জড়িত ইউপি মাহমুদুল আলম বাবুসহ সকল খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন
বক্তারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!