1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো রাশিয়ায় কর্মী নিচ্ছে

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জুন, ২০২৩, ৮.৩৮ এএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক:
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো রাশিয়ায় কর্মী যাচ্ছে। রাশিয়ার নির্মাণ ও জাহাজ শিল্পখাতের জন্য কর্মী নিচ্ছে রাশিয়া। আজ শনিবার রাতেই বাংলাদেশ থেকে ২৪ জন কর্মী গিয়েছে রাশিয়ায়। রাশিয়ায় যাওয়ার জন্য কর্মীদের খরচ হয়েছে ৬৫ হাজার টাকা।
সেখানে একজন কর্মীর বেতন হচ্ছে ৪ থেকে ৫ লাখ টাকা। শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গিয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, কৃষি, শিল্প কারখানা, অবকাঠামো নির্মাণ ও জাহাজ নির্মাণ শিল্পে বর্তমানে রাশিয়ায় বিপুল সংখ্যক কর্মীর প্রয়োজন। এর ফলে দেশটিতে বিদেশি কর্মীর চাহিদাও বৃদ্ধি পেয়েছে।
এমন অবস্থায় রাশিয়ার শ্রমবাজারে অন্তর্ভুক্ত হওয়ার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো কর্মী যাচ্ছে রাশিয়ায়।
এ বিষয় জানতে চাইলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে বিমান ভাড়া ও বোয়েসেলের ফি বাবদ ন্যূনতম খরচে বাংলাদেশি কর্মীরা রাশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। শনিবার রাতে ২৪ জন কর্মী রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
রাশিয়া যাওয়া কর্মীদের মাসিক বেতন ৪ থেকে ৫ লাখ টাকা হবে। ধাপে ধাপে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে রাশিয়া।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!