1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বাংলাদেশের ক্রমাগত অগ্রগতির প্রশংসা করেছেন বিদেশিরা’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ মে, ২০২৩, ৫.০৩ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রচেষ্টাকে বিদেশিরা সাধুবাদ জানিয়েছেন বলে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের ক্রমাগত অগ্রগতির প্রশংসা করেছেন।
আজ শনিবার (১৩ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ইন্ডিয়ান কনফারেন্সের সাইড লাইনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী, জাপানের ভাইস মিনিস্টার, সংযুক্ত আরব আমিরাতে সহকারী মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
বৈঠক শেষে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনৈতিক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। আর ঠিক এই সময়ে আমরা নিম্ন আয়ের রাষ্ট্র থেকে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হয়েছি। আমরা আরো সামনের দিকে এগিয়ে চলেছি।
তিনি বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে উচ্চ আয়ের রাষ্ট্রে নিয়ে যেতে চাই। এটির জন্য আঞ্চলিক সহযোগিতা বিশেষ করে জাপান, অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ান ওশান অঞ্চলের দেশগুলোর সহযোগিতা চেয়েছি।
বৈঠক প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে কূটনৈতিক পাসপোর্ট ফ্রি এন্ট্রির জন্য সম্মত হয়েছি। একই সাথে সামনের দিনগুলোতে খাদ্য নিরাপত্তা, খাদ্য সংরক্ষণ ও খাদ্য সরবরাহে সহযোগিতা করতে একমত হয়েছি। এ ছাড়া উচ্চ ফলনশীল খাদ্য শস্য চাষাবাদে বাংলাদেশকে সহযোগিতা নিয়েও আলাপ হয়েছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!