1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সক্ষম আছে: সিলেটে আইজিপি

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৬.১৩ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে সিলেটের পুলিশ লাইনসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সিটি কর্পোরেশনসহ সকল নির্বাচনের দায়িত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্ষম আছে।

নির্বাচন কমিশনের কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ সকলকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাস নিরূপণে সক্ষম হয়েছে।

গুজব নিরসনে পুলিশ কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কেউ গুজব রটানোর অপচেষ্টা করলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!