1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

‘হাইব্রিড সূর্যগ্রহণ’!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৮.৪১ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মহাজাগতিক বিরল হাইব্রিড সূর্যগ্রহণের দৃশ্য কোথায়, কখন, কীভাবে দেখতে পাবেন তা নিয়ে জনমনে ছিল নানা জল্পনা-কল্পনা।

অতীতে এমন গ্রহণের দেখা মিলেছে ২০১৩ সালে। তবে দুটি ‘হাইব্রিড’ সূর্যগ্রহণের মাঝে সাধারণত ১০০ বছরের বিরতি থাকে বলে জানিয়েছেন মহাকাশবিদেরা। বিরল ঘটনা ঘিরে ছিল দারুণ কৌতুহল।

পৃথিবীর আকাশে সূর্যগ্রহণের সময়ে সোনার আংটি সাদৃশ্য দেখা যাবে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হলো পৃথিবী, জানাল নাসা।

বিরল সূর্যগ্রহণের নাম ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ। যার বিশেষত্ব চাঁদের ছায়া সূর্যের আকৃতির থেকে ছোট হয়। ফলে সূর্যকে চাঁদ পুরোপুরি আড়াল করতে ব্যর্থ হয়। চাঁদের ছায়াকে ছাপিয়ে সূর্যের সোনালি বৃত্ত চারপাশ থেকে দৃশ্যমান হয়। মধ্যখানে অন্ধকার আর চারদিকে রক্তিম সোনালি বলয়ের সূর্যকে দেখতে লাগে খানিকটা সোনার আংটির মতো। যাকে বিরল মহাজাগতিক দৃশ্য বলে অবিহিত করেছেন মহাকাশ বিজ্ঞানীরা।

বিরল দৃশ্যর প্রত্যক্ষ দর্শক হতে জনমনে অন্তহীন কৌতূহল। নাসা আগাম বার্তা দিয়েছিল, হাইব্রিড সূর্যগ্রহণ দেখা গেল শুধু একটি শহরেই।

অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথে দেখা মিলল বিরল দৃশ্যর। অস্ট্রেলিয়ার আরও বেশকিছু এলাকা যেমন ফিলিপিন্স, নিউজিল্যান্ড, ইস্ট ইন্ডিজ ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আংশিক হাইব্রিড সূর্যগ্রহণের দেখা মিলল।

মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) বলছে, ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ এটি। চারটি গ্রহণ হবে চলতি বছরে। দুটি চন্দ্রগ্রহণ ও দুটি সূর্যগ্রহণ। চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবরে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!