1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ৫.১৯ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হাজার বছরের অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতি চর্চার প্রত্যয়ে পুরাতন, গ্লানী ঘুচে অগ্নি¯œানে পৃথিবীকে শুচি করার আহ্বানে সুনামগঞ্জে পয়লা বৈশাকে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শুক্রবার সকালে মঙ্গল শোভাযাত্রায় বাঙালি কৃষি সংস্কৃতির নানা উপকরণ ও মুখোশ আঁকা আল্পনা নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। এতে শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সংষ্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন।
মঙ্গলশোভা যাত্রাটি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে মিলিত হয়। এছাড়াও উদীচী শিল্পীগোষ্ঠী ও খেলাঘর সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর থেকে মঙ্গলশোভা যাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করে।
মঙ্গল শোভাযাত্রা শেষে আলোচনাসভায় বক্তারা বলেন, হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে ভয় করে যারা থামিয়ে দিতে, আতœপরিচয় সংকটে থাকা সেই অন্ধকারের গোষ্ঠীকে সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে প্রতিরোধ করতে হবে। বক্তারা বাঙালি সংষ্কৃতি চর্চায় যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্র ও সরকারের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, কমরেড রমেন্দ্র কুমার দে মিন্টু, বিজন সেনরায়, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, এডভোকেট এনাম আহমেদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!