1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

২৫ এপ্রিল জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৭.৪৬ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সূচি চূড়ান্ত হয়েছে; ২৫ এপ্রিল চার দিনের সফরে পূর্ব এশিয়ার দেশটিতে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে এই সফরে দেশটির সম্রাটের সঙ্গেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।
২০২০ সালের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ শুরু করলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা পিছিয়ে যায়।
এরপর ২০২২ সালের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সম্ভাব্য সময় ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের প্রস্তুতি নিচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তর।
গত ২৭ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য তারিখ হিসেবে ওই সময়ের কথা জানানো হয়েছিল।
কিন্তু ঢাকায় জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকের সঙ্গে বৈঠকের পর ২৪ নভেম্বর সফরটি পেছানোর কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার সেই সফরের সূচি চূড়ান্ত হওয়ার কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরে দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী হাসিনার সম্মানে নৈশভোজের আয়োজন করবেন প্রধানমন্ত্রী কিশিদা।

দ্বিপক্ষীয় বিভিন্ন বৈঠকের পাশাপাশি সফরে একটি বিনিয়োগ সম্মেলন এবং সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। কয়েকজন জাপানি নাগরিকের হাতে ‘মুক্তিযুদ্ধের বন্ধু সম্মাননা’ তুলে দেবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও জাপান উভয় দেশের সরকার আশা করে, এই সফর দুদেশের বন্ধুত্বের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
এটি হবে জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষষ্ঠ সফর। এর আগে ১৯৯৭, ২০১০, ২০১৪, ২০১৬ এবং ২০১৯ সালে বন্ধুপ্রতীম দেশটিতে গিয়েছেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে মঙ্গলবার দুপুরে দুদেশের মধ্যে পঞ্চম বাংলাদেশ-জাপান সরকারি-বেসরকারি যৌথ অর্থনৈতিক সংলাপ হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পালাক্রম অনুযায়ী এবারের অর্থনৈতিক সংলাপের আয়োজক দেশ জাপান, কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় অনলাইন প্লাটফরমে এ যৌথ অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়।
“মূলত ২০১৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্তের সূচনা হয়। যার ধারাবাহিকতায় দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ-জাপান সরকারি-বেসরকারি যৌথ অর্থনৈতিক সংলাপ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।”
ঢাকা প্রান্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ অর্থনৈতিক সংলাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন। অন্যদিকে, জাপান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ভাইস-মিনিস্টার হিরাই হিরোহিদে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!