1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

দিরাইয়ে শাহ আবদুল করিম লোক উৎসব শুরু

  • আপডেট টাইম :: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১২.১৪ এএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ে শাহ আবদুল করিমের জন্মভিটা উজানধলের কালনী নদী তীরে দু’দিন ব্যাপী শাহ আবদুল করিম লোক উৎসব শুরু হয়েছে। বাউলের ১০৭ তম জন্মবার্ষিকীতে ‘মানুষে মানুষ বিরাজে খোঁজে যেজন সে-ই পায়’ প্রতিপাদ্যে বিকাশের সহযোগিতায় তার জন্মভিটায় এই উৎসবের আয়োজন করে শাহ আব্দুল করিম পরিষদ ও ধল গ্রামবাসী। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এই উৎসব শেষ হবে শনিবার রাতে। উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে বাউল শীষ্য, ভক্তরা অংশ নিয়েছেন।
শাহ আবদুল করিমের পুত্র বাউল শাহ নূরজালালের সভাপতিত্বে ও পারমিতা দাসের সঞ্চালনায় অনুষ্ঠান শুরুর আগে পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। পরে তিনি আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
বাউল শাহ আবদুল করিমের শীষ্য বাউল আবদুর রাহমান, বাউল রনেশ ঠাকুর, বাউল সিরাজ উদ্দিন, বাউল সৌরভ সোহেলসহ স্থানীয় বাউলরা একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন।
শাহ আবদুল করিমের জীবদ্দশায় ২০০৬ সাল থেকে শাহ আবদুল করিম লোক উৎসব শুরু হয়েছিল। এখন প্রতি বছর এলাকাবাসী উৎসবের আয়োজন করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!