1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ছাতকের জঙ্গি শামীমের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট টাইম :: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৫৯ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিনিয়ে নেওয়া আসামি সুনামগঞ্জের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আবু সিদ্দিক সোহেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান মোহাম্মদপুর থানার করা মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ মামলার বিচার শুরুর দিন তাদের ছিনিয়ে নেওয়া হয়।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের পেশকার পারভেজ ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৫ জানুয়ারি মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।

এর আগে ২০ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিচার শুরুর দিনই পালিয়ে যায় দুই জঙ্গি। এদিন ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান ২০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এদিন আদালতে হাজির করা হয় কারাগারে আটক ১২ আসামিকে। এছাড়া জামিনে থাকা দুই আসামি আদালতে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। তবে পলাতক ছয় আসামি উপস্থিত ছিলেন না। শুনানি শেষে তাদের আদালত থেকে বের করা হয়। এরপর সিএমএম আদালতের হাজতখানায় নেওয়ার পথে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেটের সামনে পৌঁছালে পুলিশের চোখে স্প্রে করে দুই জঙ্গিকে দু’টি মোটরসাইকেলে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় তারা একটি মোটরসাইকেল ফেলে রেখে যায়।

পলাতক দুই আসামি হলেন মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!