1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে বিজিবি দিবস উদযাপন

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ১২.০৬ এএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ২৮ বিজিবির উদ্যোগে বিজিবি দিবস-২০২২ উদযাপিত হয়েছে। সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দতে নিয়ে বিশাল কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। পরে অতিথিদের সম্মানে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
বিজিবি দিবস উপদযাপনে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, নারী নেত্রী, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সুনামগঞ্জ-২৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাজমুল হাসানসহ বিজিবির বিভিন্ন ক্যাম্প ও বিউপির সদস্যসহ বিজিবির ২৮ ব্যাটালিয়ন কার্যালয়ে কর্মরত বিজিবির সদস্যসহ তাদের পরিবার বর্গও উপস্থিত ছিলেন।
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট শামসুন্নাহার রব্বানী শাহানা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুকন উদ্দিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রাং, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মমিনুল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, আব্দুল মজিদ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!