1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

যাত্রীবাহী বাস খাদে: শান্তিগঞ্জে চাচা ভাতিজি নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৬.৫২ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-সিলেট সড়কের নোয়াগাও এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে টিপু মিয়া ও রূপা বেগম নামে চাচা ভাতিজির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। শুক্রবার বেলা ১১ টায় এ ঘটনা ঘটে। নিহত বাসযাত্রী টিপু মিয়া (৩৫) জেলার দিরাই উপজেলার আলী নগর গ্রামের আঞ্জব আলীর ছেলে এবং অপর নিহত রূপা বেগম (১০) টিপু মিয়ার ভাই শমসের আলীর মেয়ে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই আফরাজুল ইসলাম বলেন, সিলেট থেকে দিরাই উপজেলার উদ্দেশ্যে যাত্রী নিয়ে একটি বিরতিহীন বাস সকালে রওয়ানা দেয়। এই বাসে ওঠে বাড়ি আসছিলেন চাচা ভাতিজি। বেলা ১১ টার সময় শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাও গ্রামের সামনে এসে ভাঙ্গা সড়ক এড়িয়ে গাড়ি সাইড দিয়ে চালিয়ে আসার সময় সড়কের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলেই মারা যান যাত্রী টিপু ও তার ভাতিজি রূপা। এসময় আশপাশের লোকজন জড়ো হয়ে আহতদের উদ্ধার করে কৈতক ও সিলেটসহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আফরাজুল ইসলাম আরো বলেন, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!