1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবে AI ।। এমন প্রযুক্তি উদ্ভাবনে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির চার তরুণ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোট ১২ নভেম্বর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা

মধ্যনগর উপজেলার প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরুর দাবি এলাকাবাসীর

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৩.৩৩ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

আল-আমিন সালমান, মধ্যনগর:
সুনামগঞ্জ জেলার নবগঠিত মধ্যনগর উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু করার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।
জানা যায়,১৯৭৪ সালে বংশীকুন্ডা (উঃ),বংশীকুন্ডা (দঃ),চামরদানী ও মধ্যনগর ইউনিয়ন এই নিয়ে মধ্যনগর থানা গঠিত হয়েছিল।১৯৮৭ সালের মাঝামাঝি সময় থেকে মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করার জন্য প্রাথমিকভাবে আন্দোলন শুরু হয় । এরপর এই দাবিতে বিভিন্ন সময়ে মধ্যনগর বাজারে অনশন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন আন্দোলন ও দাবিদাওয়ার প্রেক্ষিতে ২০০১ সালে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ৮৬তম বৈঠকে মধ্যনগর থানা এলাকার ৪টি ইউনিয়ন নিয়ে মধ্যনগর উপজেলা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে নিকারের ৮৮তম সভায় বিএনপি-জামাত জোট সরকার এ সিদ্ধান্তটি বাতিল করে দেয়।সরকার চলতি বছরের বিগত ২৬ জুলাই নিকারের ১১৭ তম বৈঠকে ৪ টি ইউনিয়ন নিয়ে মধ্যনগর উপজেলা ঘোষণা করে।মধ্যনগর উপজেলার আয়তন ২২০ বর্গ কিলোমিটার,এখানে প্রায় দেড় লক্ষাধিক জনসংখ্যার বসবাস। উপজেলা ঘোষণা হয়ে গেজেট প্রকাশিত হলেও এখনো মধ্যনগর উপজেলার প্রশাসনিক কার্যক্রম চালু হয়নি।

মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি এডভোকেট আব্দুল মজিদ তালুকদার বলেন,জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে মধ্যনগর উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়া প্রয়োজন।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলাউদ্দিন বলেন, মধ্যনগর বাসীর বহুল প্রত্যাশিত মধ্যনগর উপজেলা।যা মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের মধ্যনগর বাসীর জন্য শ্রেষ্ঠ উপহার।মানুষের জীবনমান উন্নয়ন ও প্রশাসনিক সুবিধা সমূহ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে দ্রতু পৌঁছানো বর্তমান জনবান্ধব সরকারের মূল লক্ষ্য। এলাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষায় আছে দ্রুত সময়ের মধ্যে যাতে উপজেলার প্রশাসনিক কার্যক্রম চালু হয়।
এই বিষয়ে মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক অমরেশ রায় চৌধুরী বলেন, মধ্যনগর উপজেলা ঘোষণার গেজেট যেহুতু প্রকাশ হয়েছে।কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি অচিরেই যাতে উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।
এই বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন,নবগঠিত মধ্যনগর উপজেলার কার্যক্রম অচিরেই শুরু হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!