1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ছাতকে ট্রাক সিএনজির সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম :: রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ৮.৩১ পিএম
  • ৪৭৭ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা শিশুসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (১০ অক্টোবর) দুপুরে ঝাওয়ারখাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক থেকে গোবিন্দগঞ্জমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি সড়কের ঝাওয়ারখাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় সেটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন। ফলে ওই সড়কে প্রায় ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল।

এ তথ্য নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!