1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

চোখের নিচের কালি দূর করবেন যেভাবে

  • আপডেট টাইম :: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ৯.১৯ এএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
করোনাকালীন সময়ে অনেকেই আছেন যারা শারীরিক সমস্যার পাশাপাশি মানসিকভাবেও অসুস্থ সময় কাটিয়েছেন। এই পরিস্থিতিতে তাদের অনেকের চোখের নিচে ডার্ক সার্কেল তৈরি হয়েছে, যা শুধু দেখতেই খারাপ লাগে না এজন্য অনেকে আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। ঘরোয়া বেশ কিছু উপায়ে ডার্ক সার্কেল থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক।

ডিজিট্যাল গ্যাজেট থেকে দূরে থাকা: যাদের অফিস করতে হয় বা ব্যবসায়ের কাজে সারাদিন কম্পিউটার বা ল্যাপটপের সামনেই কাটে। বাকিটা সময় চেষ্টা করুন ডিজিটাল সামগ্রী থেকে দূরে থাকতে। প্রয়োজনে ফোন বা ল্যাপটপের নাইট মোড অন করে রাখুন। এতে করে চোখের ওপর চাপ কম পড়বে।

ঘুম: দেরি করে ঘুমোনোর ফলে বা অতিরিক্ত রাত জাগলে ডার্ক সার্কেল তৈরি হতে পারে। সুস্থ থাকার জন্য প্রতিটি মানুষের যথেষ্ট পরিমাণে ঘুম প্রয়োজন। বিশেষজ্ঞরা বলেন, একজন সুস্থ মানুষের প্রতিদিন কমপক্ষে ৬ ঘণ্টা ঘুম প্রয়োজন। রাত্রে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়া উচিত। কারণ বেশি রাত করে ঘুমোলে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হয়। যার কারণে ডার্ক সার্কেল তৈরি হয়।

অ্যালকোহল থেকে দূরে থাকা: মদ্যপান বা অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে ডার্ক সার্কেল তৈরি হতে পারে। তাই যতটা কম সম্ভব তৈলাক্ত খাবার খাওয়া কমাতে হবে এবং মদ্যপান সম্পূর্ণ বন্ধ করতে হবে।

টিব্যাগ ব্যবহার: টি ব্যাগ ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। তাই প্রতিদিন নিয়ম করে ঠান্ডা টিব্যাগ চোখের উপর রাখতে হবে। কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট ধরে ওই টি ব্যাগ রাখতে হবে। তার ফলে ডার্ক সার্কেল অনেকটা কমা সম্ভব হয়।

দুধ: ডার্ক সার্কেল কমানোর জন্য দুধ অত্যন্ত উপযোগী। দুধ এবং আলমন্ড মিশিয়ে চোখের চারিদিকে ম্যাসেজ করে লাগাতে হবে এবং ১০ মিনিট পর তা ধুয়ে ফেলতে হবে।

শসা: শসা পাতলা করে কেটে চোখে দিয়ে কিছুক্ষণ রাখা যেতে পারে। এর ফলে ডার্ক সার্কেল অনেকটাই কমে আর আরামও পাওয়া যায়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!