1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবে AI ।। এমন প্রযুক্তি উদ্ভাবনে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির চার তরুণ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোট ১২ নভেম্বর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা

সীমান্তে ভারতীয় মদ, বিড়ি, বাঁশ, গোলকাঠ, পাথর ও নৌকা জব্দ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ৩.৩৯ পিএম
  • ৪০৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার ৪ নং বড়দল উত্তর ইউনিয়নের চাঁনপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল শুক্রবার ভোররাতে চাঁনপুর সীমান্তের মেইন পিলার ১২০১/৫-এস এর নিকট আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রাজাই নামক এলাকা থেকে ৭,০০০ পিস ভারতীয় নাসির বিড়ি এবং ২ বোতল ভারতীয় মদ আটক করে।

অপরদিকে বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট উত্তর ইউনিয়নের লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির একটি টহল দল লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির মেইন পিলার ১২০৩/২-এস এর নিকট থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে যাদুকাটা নদী থেকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসার সময় ২০ ঘনফুট ভারতীয় পাথর এবং ইঞ্জিনসহ ৪ টি কাঠের নৌকা আটক করে।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও সীমান্ত ফাঁড়ির একটি টহল দল বনগাও সীমান্তের মেইন পিলার ১২১৯ এর নিকট থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ২নং রংগারচর ইউনিয়নের সমেতনগর নামক এলাকা থেকে ২৮.৬৪ ঘনফুট ভারতীয় গোলকাঠ আটক করে।

একইদিন সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল বাঁশতলা সীমান্তের মেইন পিলার ১২৩০/২-এস এর নিকট থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ১নং বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাঁও নামক স্থান এলাকা থেকে ১২.৭ ঘনফুট ভারতীয় গোলকাঠ আটক করে।

একইদিন রাতে বিশ্বম্ভরপুর উপজেলার ডুলুরা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল ডলুরা সীমান্তের মেইন পিলার ১২১২/৬-এস এর নিকট থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ১নং শলুকাবাদ ইউনিয়নের ধোপজান চলতী নদী হতে ৩০০ পিস ভারতীয় বাঁশ আটক করে।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তসলিম এহসান পিএসসি জানিয়েছেন, জব্দকৃত মালামালের মূল্য ৩লক্ষ, ৮০হাজার, ৩শত, আশি টাকা।
তিনি আরো জানিয়েছেন, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও বাঁশ, গোলকাঠ বনবিট কার্যালয় এবং বিড়ি, পাথর, কাঠের নৌকা (ইঞ্জিনসহ) শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!