1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জামালগঞ্জে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ১২.৫৪ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের সাচনা গ্রামে প্রাচীনকালের ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সাচনা গ্রামের বাতিন মেম্বারের বাড়িতে এ লাঠিখেলা অনুষ্টিত হয়।
জানা যায়, আগেরকার দিনে কৃষকের ঘরে ফসল তোলার শেষে ধানকাটার বেপারিদের এমন লাঠিখেলার প্রচলন ছিলো।
এবছর বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষক সিদ্দিক আলীর ধানকাটার বেপারিরা উৎসাহিত হয়ে ধানকাটার আনুষ্ঠানিক সমাপ্তিতে উৎসবমুখর পরিবেশে বিনোদন হিসেবে লাঠিখেলার আয়োজন করে।
লাঠিখেলা দেখতে ভিড় করেন নানা বয়সের শিশু,যুবক ও নারী-পুরুষ। ঢাক, ঢোল আর কাঁসার ঘণ্টার শব্দে চারপাশ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা।
এরই মধ্যে চলে লাঠির কসরত।
প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা।
খেলায় কালিবাড়ি গ্রামের ১১ জন লাঠিয়াল বাহিনী অংশগ্রহণ করেন।
খেলা শেষে লাঠিয়ালদের মধ্যে পুরষ্কার স্বরুপ দুটি খাসি(ছাগল) উপহার দেওয়া হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!