1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন

চিত্রশিল্পী ধ্রুব এষের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭, ৪.০৮ পিএম
  • ৭৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
দুই বঙ্গের স্বনামধন্য চিত্রশিল্পী সুনামগঞ্জের সন্তান, বিশিষ্ট সব্যসাচী লেখক ধ্রুব এষের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে একটি চলচ্চিত্র। ‘উত্তর পুরুষ’ নামে এই চলচ্চিত্রটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা দীপান্ত সরকার। সম্প্রতি এ বিষয়ে নির্মাতা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

নির্মাতা জানালেন, ধ্রুব এষের শঙ্খনীল দাস স্মরণ সংখ্যা উপন্যাস অবলম্বনে নির্মিত হবে চলচ্চিত্রটি। ইতোমধ্যে কলাকুশলী নির্বাচনের কাজও শুরু হয়েছে।

ধ্রুব এষ বলেন, ‘দীপান্ত সরকার নবীন নির্মাতা। পরিচালক হিসাবে ওকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছি। ছবির জন্য গল্পে প্রয়োজনীয় পরিবর্তন করবে। এক্ষেত্রে আমার কোনো বাধা নেই। আমি শুধু চাই একটা ভালো ছবি তৈরি হোক।’

এই ছবিতে দেখা যাবে, নাগরিক জীবনের কোলাহলে বেড়ে ওঠা তরুণ লেখক সম্প্রদায়, এক লিটলম্যাগ পরিবার, কতিপয় চিত্রশিল্পী, সাংবাদিক ও কিছু চেনা মুখ। সেপ্টেম্বর মাস থেকে থেকে ছবিটির দৃশ্য ধারণ শুরু হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!