1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ধর্মপাশায় বাল্য বিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল ২ কিশোরী

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ মে, ২০২১, ৩.২৬ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় একদিনে দুটি বাল্য বিয়ে পণ্ড করে দিয়েছে প্রশাসন। এসময় মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগপর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য অভিভাকরা লিখিতভাবে অঙ্গীকার করেন।

রোববার (১৬ মে) দুপুরে স্থানীয় একজনের মাধ্যমে বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ সেখানে গিয়ে অভিভাবকদের বুঝিয়ে বিয়ে দুটি বন্ধ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মধ্যনগর ইউনিয়নের একটি গ্রামে আজ রোববার দুপুরে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর (১২) সঙ্গে একই গ্রামের এক তরুণের (২২) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। স্থানীয় এক যুবক বাল্যবিবাহ আয়োজনের খবরটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসানকে অবগত করলে তিনি তাৎক্ষণিক মুঠোফোনে মো. মবিন উদ্দিন (৩৫) নামের এক শিক্ষককে বাল্যবিবাহটি বন্ধ করতে মুঠোফোনে নির্দেশ দেন। ওই শিক্ষক সকাল সাড়ে ১২টার দিকে বর ও কনের বাড়িতে যান।

এ সময় তিনি অভিভাবকদের ১৮ বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়ার কুফল ও রাষ্ট্রীয় আইনে এ ধরণের বিয়ের স্বীকৃতি নেই, এমনটি বুঝিয়ে বলেন। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েটিকে কোথাও বিয়ে দেওয়া হবে না বলে দুই পক্ষের লোকজন এ বিষয়ে লিখিতভাবে অঙ্গীকার করেন।

অন্যদিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের একটি গ্রামে এক কিশোরীর (১৩) সঙ্গে পাশে মোহনগঞ্জ উপজেলার এক তরুণের (২৫) আজ রোববার (১৬ মে) বেলা দুইটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। কনের এক বান্ধবীর কাছ থেকে খবর পেয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

নির্দেশনা পেয়ে কনের বাড়িতে যান ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস। কনের বাড়িতে পুলিশ রয়েছে, এমন খবর পেয়ে বর ও বরযাত্রী কনের বাড়িতে যাননি। পরে ওই পুলিশ কর্মকর্তা বাল্যবিবাহের কুফল এবং এ নিয়ে আইনে কী বলা আছে, তা মেয়েপক্ষের অভিভাবকদের বুঝিয়ে বলেন। এরপর তাঁরা এই বাল্যবিবাহ বন্ধ করতে সম্মত হন। অভিভাবকদের বুঝিয়ে বিয়ে দুটি বন্ধ করা হয়। এখানেও মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগপর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেছেন অভিভাবকরা।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসীর হাসান বলেন, বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজকেও দুটি বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!