1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ ভারতে করোনা সংক্রমণ বাড়িয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১, ১১.৫৩ এএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ভারতে করোনাভাইরাসের যে বিপর্যয় তার জন্য রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশকে দায়ী করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা বিষয়ক সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতে কভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পিছনে রাজনৈতিক জনসভা এবং ধর্মীয় জমায়েতের বড় ভূমিকা রয়েছে’।
ডাব্লিউএইচও’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের অক্টোবরে প্রথম ভারতে করোনাভাইরাসের বি.১.৬১৭ প্রজাতিটির সন্ধান পাওয়া গিয়েছিল। এর পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। দু’দফার জিনগত চরিত্র বদলের কারণে বি.১.৬১৭ ভাইরাসটিকে ডাবল মিউট্যান্ট হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যার সংক্রমণ ক্ষমতা অন্য প্রজাতিগুলির তুলনায় বেশি। সংস্থার সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক কর্মসূচি বা ধর্মীয় অনুষ্ঠানে সামাজিক দূরত্ববিধি পালিত না হওয়ায় দ্রুততার সঙ্গে ছড়িয়েছে সংক্রমণ।
এর আগে আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক পত্রিকা ল্যানসেট-ও ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশকে দায়ী করেছে। সেই সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য নরেন্দ্র মোদির সমালোচনা করা হয়েছিল ল্যানসেটের সেই প্রতিবেদনে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!