1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

যাদুকাটায় টাস্ক ফোর্সের অভিযান, ৮৫ লক্ষ টাকার বালি- পাথর নিলামে বিক্রি

  • আপডেট টাইম :: শনিবার, ১ মে, ২০২১, ১১.০১ পিএম
  • ৩৫৬ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর তীরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাথর কোয়ারি করে অবৈধভাবে উত্তোলিত ৪০ হাজার ঘনফুট বালি ও ৫৫ হাজার ঘনফুট পাথর জব্দ করে উন্মুক্ত নিলাম ডেকে প্রায় ৮৬ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (০১ মে) দুপুর থেকে দিনব্যাপী টাস্কফোর্সের এ অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। দুপুর ১২ টা থেকে শুরু হওয়া টাস্কফোর্সের অভিযান সন্ধ্যা ৬টায় জব্দকৃত বালি পাথর উন্মুক্ত নিলামের মধ্যদিয়ে শেষ হয়।

শনিবার দিনব্যাপী অভিযানে জব্দ করা ৫৫ হাজার ঘনফুট পাথর ও ৪০ হাজার ঘনফুট বালি উন্মুক্ত নিলামে তোলা হলে স্থানীয়রা এতে অংশ নেন।

নিলামে অংশ নিয়ে ৭৫ লক্ষ ২৬ হাজার ৭শ ৫০ টাকায় ৫৫ হাজার ঘনফুট পাথর
নিলাম পেয়েছেন ডালিম হোসেন। ৪০ হাজার ঘনফুট বালু ১০ লক্ষ ১২ হাজার টাকায় নিলাম পেয়েছেন ইকবাল হোসেন।

টাস্কফোর্সের অভিযানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোহাম্মদ আব্দুর রহিম এবং গণমাধ্যমকর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, যাদুকাটা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উত্তোলন করা বালি পাথর টাস্কফোর্স অভিযান চালিয়ে জব্দ করে, তাৎক্ষণিকভাবে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। সরকারি ভ্যাট ও ট্যাক্সসহ পাথরের মূল্য আসে ৭৫ লাখ ২৬ হাজার ৭শ ৫০ টাকা এবং বালি ১০ লাখ, ১২ হাজার টাকা। নিলামকৃত বালি পাথরের মোট মূল্য আসে ৮৫ লক্ষ, ৩৮ হাজার ৭শ ৫০ টাকা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!