1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দেখার হাওরে এক কৃষকের ধান কেটে দিল কেন্দ্রীয় কৃষকলীগ

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১, ২.৪৭ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ শহরতলির নীলপুরে হাফিজুর রহমান নামের এক কৃষকের বোরো জমির পাকা ধান কেটে দিয়েছেন আওয়ামী লীগের দুই মহিলা সংসদ সদস্য। এসময় বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটি এবং সুনামগঞ্জ জেলা,উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। শনিবার সকালে সুনামগঞ্জের দেখার হাওরে গিয়ে ধান কেটে দেন তারা। মাথায় ছাতা, গলায় গামছা পেছিয়ে কৃষকের ক্ষেতে কাস্তে হাতে
নামেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্তের নেতৃত্বে
হাওরে ধান কাটেন নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি ও সংসদ সদস্য অ্যাড.শামীমা শাহরিয়ার এমপিও ছিলেন। দুইজন নারী সংসদ সদস্যও ধান কাটায় অংশ নেন।
কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক সমাজের পাশে আছেন এবং তার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের প্রতিটি নেতাকর্মী কৃষকের পাশে এসে দাড়িয়েছে। আমাদের নেতাকর্মীদেরও আমরা হাওরে এসে কৃষকের পাশে দাড়াতে নির্দেশ দিয়েছি।
কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ২ আসনের মহিলা সংসদ সদস্য অ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, হাওর অঞ্চল সহ সারাদেশে যেখানেই কৃষক ধান কাটা নিয়ে বিপদে পরবে
সেখানেই কৃষক লীগের নেতৃবৃন্ধ ধান কেটে কৃষকের গোলায় তুলে দেবেন। আমরা কৃষকের পাশে থাকতে চাই।
সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত সংসদ সদস্য অ্যাড শামীমা শাহরিয়ার বলেন, আমি নেতৃবৃন্দকে নিয়ে এর আগে জামালগঞ্জ ও তাহিরপুরে ধান কেটেছি। আজ কেন্দ্রীয় নেতৃবৃন্দও আমাদের হাওরে এসে কৃষকের পাশে দাড়িয়েছেন। আমাদের কৃষিবান্ধব সরকার কৃষকের পাশে সবধরনের সহযোগিতা নিয়ে থাকবে।
ধানকাটার সময় উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড.হাবিবুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, আইন বিষয়ক সম্পাদক অ্যাড.জহির উদ্দিন মিলন, সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক আবদুল কাদের, সদস্য সচিব বিন্দু তালুকদার প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!