1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতি তদন্তে জেলা পর্যায়ে কর্মকর্তা ও বিশিষ্টজনদের সাথে তদন্ত কমিটির মত বিনিময়

  • আপডেট টাইম :: সোমবার, ৮ মে, ২০১৭, ২.৪৮ পিএম
  • ৫৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান এনডিসি’র নেতৃত্বে ৪ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত দল সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর দেড় টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট জনদের সঙ্গে বাঁধ নির্মাণে দুর্নীতি ও ভবিষ্যত করণীয় নিয়ে মতবিনিময় করেন। বিকেল চারটার পর প্রতিনিধি দল জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির সঙ্গে কথা বলেন।
এ সময় মোহাম্মদ আলী খান বলেন, আমাদের উচিত ছিল, আরো আগেই সজাগ হওয়া, হলে ক্ষয়-ক্ষতির পরিমাণ কম হতো, এখন সবাই সজাগ হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ৭১এর পর হাওরাঞ্চলে এতো বড় দুর্যোগ দেখা দেয়নি। হাওরের ফসল নিয়ে জুয়াখেলা বন্ধ করতে হবে।
এই তদন্ত দল আজ ও আগামীকাল মঙ্গলবার হাওরের বাঁধ এলাকায় সরেজমিনে ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলবেন। সুনামগঞ্জের সুধীজনদের সঙ্গেও কথা বলবেন। তদন্ত দলের পক্ষ থেকে জানানো হয়েছে এ বিষয়ে হাওরবাসী নিজ নিজ বক্তব্য তাদের কাছে লিখিত এবং মেইলেও দিতে পারেন।
মতবিনিময় সভায় প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে যুগ্মসচিব খলিলুর রহমান, যুগ্মপ্রধান মন্টু কুমার বিশ্বাস এবং পাউবো’র সুপারেন্টেড চীফ মনিটরিং কাজী তোফায়েল আহমদ ছিলেন।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, কৃষক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!