1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

শীর্ষ ব্যবসায়ি সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হলেন সুনামগঞ্জের চপল-সজীব

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ মে, ২০১৭, ৫.১৯ এএম
  • ৫৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ মেয়াদকালের নির্বাচনে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ থেকে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল পরিচালব পদে নির্বাচিত ও সহসভাপতি সজীব রঞ্জন দাশ একই প্যানেল থেকে পরিচালক মনোনীত হয়েছেন। বুধবার রাতে এফবিসিসিআই থেকে এ বিষয়টি সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে।
জানা গেছে, গত ২৯ জুন এফবিসিসিআই বোর্ড সভায় নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়। নির্বাচন বোর্ডের প্রধান করা হয় সংসদ সদস্য প্রফেসর আলী আশরাফকে। আর নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয় বিটিএমএ’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিনকে। বর্তমান প্রথম সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধি কোন প্যানেল না থাকায় সফিউল ইসলাম মহিউদ্দিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এদিকে সুনামগঞ্জের দুই শীর্ষ ব্যবসায়ী মর্যাদাপূর্ণ এই প্রতিষ্ঠানের পরিচালক নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এর সকল ব্যবসাীয় ও প্রতিনিধিবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!