1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে বিএমএ কমিটির চূড়ান্ত অনুমোদন: সভাপতি হাকিম, সেক্রেটারি নূরুল

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭, ৪.১৬ পিএম
  • ৬৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের প্রাক্তন সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমকে সভাপতি ও ডা. নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সুনামগঞ্জ জেলা কমিটিকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সুনামগঞ্জের বিশিষ্ট ও জনপ্রিয় ডাক্তারবৃন্দ রয়েছেন।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত গত ৩০ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেন। নবাগত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিভাগে কর্মরত সংশ্লিষ্টরা।
নবাগত কমিটির চূড়ান্ত অনুমোদনপত্রে বিএমএ মহাসচিব ডা. মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী নেতৃবৃন্দকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে যাওয়া ও চিকিৎসক সমাজের সার্বিক কল্যাণে বলিষ্ট ভূমিকা রাখার আহ্বান জানান।
কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন সহ-সভাপতি বর্তমান সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, সহ-সভাপতি ডা. মুকুল রঞ্জন চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নিলাক্ষী শেখর তালুকদার, কোষাধ্যক্ষ ডা. অতনু ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. কান্তা চক্রবর্তী, দপ্তর সম্পাদক ডা. মনি রানী তালুকদার, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. জসীম উদ্দিন খান, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. ইন্দ্রানী রায়, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ডা. মনিস্বর চৌধুরী, সদস্যগণ হলেন ডা. মনোহর আলী, ডা. মো. আব্দুন নূর, ডা. বিশ্বজিৎ গোলদার, ডা. মালেকা বাহার লাইলী, ডা. ননী ভূষণ তালুকদার, ডা. গৌতম রায়।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত গত ৩০ মার্চ সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেন। নবাগত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিভাগে কর্মরত সংশ্লিষ্টরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!