1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

অমতে বিয়ের চেষ্টা: জগন্নাথপুরে ব্রিটিশ কিশোরীকে উদ্ধার করল এম্বাসি

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ জুলাই, ২০১৬, ৭.১৭ পিএম
  • ৬৫৭ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুরে এক ব্রিটিশ কিশোরীকে তাঁর অমতে বিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওই কিশোরীর পরিবার। কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে ব্রিটিশ এমবিসির লোকজন তাকে বিয়ের দুইদিন আগে গতকাল বুধবার উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌর এলাকার এনায়েত নগর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মল্লিক হামদু মিয়া কিছু দিন আগে পরিবারের লোকজনকে নিয়ে দেশের বাড়িতে বেড়াতে আসেন। দেশে এসে তিনি তাঁর ভাই মল্লিক রফু মিয়ার ছেলে মল্লিক জাকির হোসেনের (২০) সাথে তাঁর ব্রিটিশ নাগরিক কন্যা রোকসানা বেগমের (১৭) বিয়ের সিদ্ধান্ত নেন। আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য্য করে প্রস্তুতি নেওয়া হয়।
জানা গেছে এ বিয়েতে কিশোরীর অমত ছিল। ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখে জোরপূর্বক বিয়ে দেয়ার ঘটনাটি কিশোরী যুক্তরাজ্যের ব্রিটিশ এমবিসিকে গোপনে জানায়। অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার বিকেল ৫ টার দিকে কিশোরীকে সিলেটের ব্রিটিশ এমবিসির লোকজন জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় মল্লিক রফু মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যায়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!