1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

তাহিরপুর সীমান্তে খাদ্য অধিকারের দাবিতে আদিবাসীদের মানবন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬, ২.১৩ পিএম
  • ৫৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
খাদ্য অধিকার সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪ নং বড়দল (উঃ) ইউনিয়নের চানপুর বাজার সংলগ্ন সীমান্তে সুনামগঞ্জের আদিবাসী সংগঠন ‘উইকক্লিব সীম যুব সংঘ’ সোমবার দুপুরে মানববন্ধন করেছে। মানববন্ধনে আদিবাসী-বাঙ্গালিরা খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবি জানিয়ে বলে, খাধ্যের অধিকার হচ্ছে মানবাধিকার। তাই এই মৌলিক মানবাধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে। মানবন্ধনে আদিবাসীসহ বাঙ্গালিরাও অংশ নেয়।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, ‘উইকক্লিব সীম যুব সংঘ’ এর সভাপতি ও বিশিষ্ট আদিবাসী নেতা এন্ড্রো সলমার, চানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সজল চন্দ্র সরকার, বড়দল (উঃ) ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সম্রাট মিয়া, মহিলা মেম্বার সুষমা জাম্বিল, আদিবাসী নেতা শ্বশ্বধর দ্রং, ‘উইকক্লিব সীম যুব সংঘ’ এর সাধারন স¤পাদক মিখায়েল দিও প্রমুখ।
বক্তারা আরো বলেন, তাহিরপুর সীমান্তে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা বালু-পাথরে এই এলাকার মানুষের জীবন ও প্রকৃতি হুমকির মুখে। ফসলি জমি ভরাট হয়ে যাওয়ায় বাস্তভিটার পাশাপাশি খাদ্যের যোগানও বন্ধ হচ্ছে। বর্তমানে আদিবাসী পরিবার ফসলি জমি হারিয়ে খাদ্য সংকটে ভোগছে। বক্তারা সীমান্তের এ বিষয়টি নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আন্তরাষ্ট্রিক সংলাপের দাবি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!