1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯, ১১.১৫ পিএম
  • ৪২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পুলিশ লাইন্স মাঠে ক্রীড়া পতাকা উত্তোলন, মশাল প্রজ্জ্বলন, বেলুন ও পায়ারা উড়ানোর মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম।
পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএমের সভাপতিত্বে পুলিশ লাইন্স মাঠে কুচকাওয়াজ প্রদর্শনী, দৌড়, রশি টান, বেলুন ফোটানো, চকলেট দৌড়, ঝুঁড়িতে বল নিক্ষেপ ও যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পুলিশ বিভাগের বিভিন্ন সদস্য, পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পরে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি কামরুল আহসানের সহধর্মিণী মুনমুন আহসান, প্রদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, জেলা প্রশাসক লে.এন্ড কর্ণেল মাকসুদুর আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি হাজী নুরুল মোমেন প্রমুখ।
এসময় পুলিশ বিভাগের এএসপি, সার্কেল, ১২ থানার ওসি ও গোয়েন্দা বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!