1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: দিরাইকে হারিয়ে বিজয়ী সদর উপজেলা

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯, ১.০৩ পিএম
  • ৩৮৮ বার পড়া হয়েছে

স্পোর্টস রিপোর্টার::
দিরাইকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে সুনামগঞ্জ সদর উপজেলা। শনিবার সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দিরাইকে উত্তেজনাপূর্ণ খেলায় ২-১ গোলে হারায় সুনামগঞ্জ সদর উপজেলা। খেলায় বিপুল দর্শকের উপস্থিতিতে জমে ওঠেছিল উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি।
খেলা শুরুর ৫ মিনিটের মাথায়ই গোলের দেখা পায় সদর উপজেলা। এই উপজেলার খেলোয়াড় কফিউল গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমাধের্ই সুনামগঞ্জ সদর উপজেলার হয়ে দ্বিতীয় গোল করেন ৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইকবাল। ২-০ গোলে এগিয়ে থাকা সদর উপজেলা দাপটের সঙ্গেই প্রথমার্র্ধের খেলা শেষ করে।
এদিকে দ্বিতীয়ার্ধে দিরাই উপজেলার ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুজন দলের ব্যবদান কমিয়ে দেন। ২-১ গোল খেলা উত্তেৎনার জন্ম দেয়।
আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচটি। কিন্ত শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়ে দিরাই উপজেলা।
বিজয়ী সদর উপজেলা দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় উপস্থিত ছিলেন, প্রদীপ পাল নিতাই, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বার, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, ক্রীড়া সংগঠক রেজওয়ানুল হক রাজা, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, জুনেদ আহমদ, জিএম তাশহিজ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!