1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: দোয়ারাবাজারের জালে ছাতকের ৭ গোল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ২.১২ পিএম
  • ৪১৬ বার পড়া হয়েছে

স্পোর্টস রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে দোয়ারাবাজার উপজেলাকে ৭-১ গোলে হারিয়েছে ছাতক উপজেলা। শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার শুরুর ১১ মিনিটের মাথায় গোল করে বসেন ছাতকের ১৫ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় রাহেল। পরে প্রথমার্ধে শেষ হওয়ার কয়েক মিনিট পূর্বে দলের হয়ে দ্বিতীয় গোল করেন ছাতকের ৯ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মুনসুর। প্রধমার্ধের খেলা ২-০ গোলে শেষ হলে দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে আবারো গোল করে বসে ছাতকের ১৫ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় রাহেল। যখন দোয়ারাবাজার উপজেলা প্রায় হারের কাছাকাছি তখন ব্যবধানটা সামান্য কমানোর চেষ্টা করেছেন দোয়ারাবাজার উপজেলার খেলোয়াড় শিপন দাস। ৫৫ মিনিটে দোয়ারাবাজার উপজেলার হয়ে প্রথম গোল করেন তিনি। এসময় ছাতক উপজেলার খেলোয়াড়রা আক্রমনাত্মকভাবে খেলে ম্যাচের ৭১ মিনিটে ছাতক দলের হয়ে আবারো গোল করেন মনসুর। তার ঠিক এক মিনিট পর দলের হয়ে পঞ্চম গোল করেন ইউসুফ, পরে ৭৫ মিনিটে মনসুর দলের হয়ে ষষ্ঠ গোল করে এবং নিজের হ্যাট্রিক পূরন করেন তিনি। খেলা শেষ হওয়ার কিছুক্ষন আগে ৭৯ মিনিটে দলের হয়ে সপ্তম গোল করেন ইউসুফ।
অনুষ্ঠিত ছাতক উপজেলা ও দোয়ারাবাজার উপজেলা মধ্যকার খেলায় ম্যান অব দা ম্যাচ হয়েছেন ছাতক উপজেলার ৯ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মনসুর।
পরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ম্যান অব দা ম্যাচ ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!