1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ২য় দিন: তাহিরপুরকে হারিয়ে জয়ী জগন্নাথপুর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ২.৩০ পিএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

স্পোটর্স রিপোর্টার::
সুনামগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট জমে ওঠেছে। হাজারো দর্শক মেতেছেন গ্রামবাংলার জনপ্রিয় এই খেলায়। বৃষ্পতিবার ২য় দিনের খেলায় তাহিরপুর উপজেলাকে হারিয়ে জয়ী হয়েছে জগন্নাথপুর উপজেলা।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জগন্নাথপুর উপজেলার মুখোমুখি হয় তাহিরপুর উপজেলা। খেলার প্রথমার্ধে ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে ২-০ গোলের ব্যবধানে জয়ী হয় জগন্নাথপুর উপজেলা। জগন্নাথপুরের খেলোয়াড়রা মরিয়া হয়ে আক্রমণ করে। প্রতিপক্ষের দুর্বল পাল্টা আক্রমণ না থাকায় সহজেই ২-০ গোলে তাহিরপুরকে পরাজিত কয়ে বিজয়ী হয় জগন্নাথপুর উপজেলা। তীব্র উত্তেজনাপূর্ণ খেলাটি উপভোগ করেন মাঠ ভর্তি দর্শক। খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জগন্নাথপুরের অলিউর রহমান।
খেলার রেফারীর দায়িত্বপালন করেন আলমগীর সরকার, এবিএম সিরাজ, রাসেল মাহমুদ, মো. আতাউর রহমান।
বিজয়ী ম্যাচের প্রাইজমানি বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কাবাডী বিভাগের সভাপতি প্রদীপ পাল নিতাই, ক্রীড়া সংগঠক আতম মিসবাহ, রেজওয়ানুল হক রাজা, জিএম তাশহিজ, আব্দুল্লাহ আল নোমান, জুনেদ আহমদ প্রমুখ।
আজ শুক্রবার দোয়াবাজার ও ছাতক উপজেলা মুখোমুখি হবে। শুক্রবারে হওয়ায় এই খেলাটিতেও প্রচুর দর্শক সমাগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!