1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

জগন্নাথপুরে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ জুলাই, ২০১৬, ২.৩১ পিএম
  • ৬৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দাগাও গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে গুরতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে গুলাগুলির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কান্দাগাও গ্রামের আখলুস মিয়ার ভাতিজা জিলু মিয়ার সাথে একই গ্রামের ফয়ছল মিয়ার ভাতিজা আবিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রস্বস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় ছয় রাউন্ড গুলি ছুঁড়া হয়। সংঘর্ষে গুরতর আহত আকলিছ মিয়া (৪০), সেলিম আহমদ (২৮), ও সমছু মিয়া (৬০) সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের মধ্যে রংমালা বিবি (৪৫), রশিদুল হক (২৮), নুরেছা বেগম (৫০), জয়নাল মিয়া (৩৫)সহ কয়েকজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী দেওয়া হচ্ছেন। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জগন্নাথপুর থানার ওসি মুরছালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!