1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

রাজাকার কাশেম আলীর ফাসির প্রতিক্রিয়ায় তুরস্ককে বাংলাদেশের কড়া জবাব

  • আপডেট টাইম :: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬, ২.৩৯ পিএম
  • ৫৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
একাত্তরের মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর নিয়ে তুরস্কের মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
এ ধরনের প্রতিক্রিয়া একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলেও সাফ জানিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার ঢাকায় তুর্কি দূতাবাসে দেয়া এক চিঠিতে বলা হয়, মীর কামেসের ফাঁসির ঘটনায় তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতি অনাকাঙ্ক্ষিত।
রবিবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, আমরা দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে দেশটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা মৃত্যুদ- কার্যকর করা হয়েছে।
এতে বলা হয়, আমরা আবারও জোর দিয়ে বলছি যে, এ পদ্ধতিতে অতীতের ক্ষত সারানো যাবে না এবং আমরা আশা করি, এভাবে ফাঁসি দেয়ার ঘটনা বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের মধ্যে বিভেদ বাড়াবে।
এর প্রতিবাদ জানিয়ে আজ বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের প্রতিক্রিয়া একটি সার্বভৌম দেশের নিজস্ব বিষয়ে হস্তক্ষেপের শামিল।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!