1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বাংলাদেশ ব্যাংকের অর্থচুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল ব্যাংককে ২ কোটি ১০ লাখ ডলার জরিমানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬, ৩.১২ পিএম
  • ৬৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনকে (আরসিবিসি) ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার জরিমানা করার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। আজ শুক্রবার ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, নজরদারি পদক্ষেপের অংশ হিসেবে এই জরিমানা করা হয়েছে। অর্থের অঙ্কে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় জরিমানা।
আলাদা বিবৃতিতে আরসিবিসি জানিয়েছে, দুই ধাপে এক বছরে তারা এই জরিমানার অর্থ পরিশোধ করবে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধিদল চুরি যাওয়া অর্থ উদ্ধারে এখন ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থান করছে। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে ম্যানিলায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ বলেছেন, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতেরতে রিজার্ভের চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
ম্যানিলায় অবস্থানরত বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি যাওয়া অর্থের মধ্যে তারা দেড় কোটি ডলার ফেরত পেতে যাচ্ছে।
শুক্রবার রয়টার্সের অপর এক খবরে বলা হয়, আরসিবিসি বাংলাদেশ ব্যাংককে চ্যালেঞ্জ জানিয়ে অর্থ চুরির বিষয়টি নিয়ে আদালতে যেতে বলেছে। আরসিবিসি বলছে, সঠিক নির্দেশনার মাধ্যমেই সুইফট নেটওয়ার্কের মাধ্যমে ওই অর্থ স্থানান্তর হয়েছে। তাই আরসিবিসির পক্ষ থেকে ফিলিপাইনের বিভিন্ন সরকারি দপ্তর বা গণমাধ্যমে না গিয়ে বাংলাদেশকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!