স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর থানার সোনাপুর ‘বেদে পল্লী’তে যৌথ অভিযানে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। অভিযানে ১২৫ পিস ইয়াবা, ৬ ভরি ৩ আনা স্বর্ণ, ৯ লক্ষ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আটক ১ নারী ও ৩ পুরুষকে মামলার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং স্বর্ণের বিষয়ে সন্দেহের প্রেক্ষিতে সংশ্লিষ্টদের থানায় যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।